বারভাইয়া গ্রাম পঞ্চায়েতে কৃষকের সবজি ক্ষেত নষ্ট করে দিল দুষ্কৃতিকারীরা।
শ্রীনগর থানার পুলিশ আটক করলো এক জঙ্গি কে।
চিফ মিনিস্টার কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ স্কিমের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
কল্যাণপুর গোপালনগর এলাকায় প্রধানের মারধর ফলে গুরুতর আহত গ্রামের এক নিরীহ যুবক।
এক পশলা বৃষ্টিতে জলমগ্ন জাতীয় সড়ক ।
মাটির ধ্বস পরে মৃত্যু হলো এক শ্রমিকের।
বাতিল হয়ে গেল সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা।
অসহায়ের মত দিন কাটাচ্ছেন চাকরিচ্যুত ১০৩২৩ এর স্নাতক শিক্ষক হিমাংশু সূত্রধর।
হাসপাতালে প্রসূতি মায়ের রক্তের অভাবে মৃত্যু নিয়ে এই কটাক্ষ বিরোধী দলনেতা মানিক সরকারের।
পুরো নিগমে শুরু হলো প্রত্যেক বাড়ী বাড়ী টেস্ট।
"সিপিআইএম সন্ত্রাসে অভিজ্ঞ" প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সন্মেলনে নবেন্দু ভট্টাচার্য।
অবৈধ বালি মাফিয়ার তান্ডবে অতিষ্ট গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতের অধীনে বাজার সংলগ্ন তিন নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা।
আবারো মাতৃগর্ভে মৃত শিশু, ঘটনা তেলিয়ামুড়া মহকুমায়। স্বাস্থ্যকর্মীদের থেকে সাহায্যে মেলেনি অভিযোগ মৃত শিশুর বাবার।
করুনা কারফিউতে কাজ না পায়ে হতাশ রাজধানী আগরতলার দিনমজুরেরা।
বন্ধ বারে বিদ্যুতের প্রিপেইড গ্রাহকরা বিল দিতে গিয়ে সমস্যার সম্মুখীন, তীব্র গরমে বিদ্যুৎহীন গ্রাহকেরা।
রাজ্য জুড়ে লক ডাউন চলছে। কিন্তু এই লক ডাঊনকে উপেক্ষা করে নেশা কারবারিরা তাদের ক্রিয়াকলাপ চালিয়ে যাচ্ছে। রাজ্যে বিভিন্ন প্রান্তে সাধারন জনতার হাতে ধরা পড়ছে নেশা কারবারীরা। এরই মধ্যে শনিবার চার নেশাকারবারী TR-01G-3922 নাম্বারের একটি গাড়ি নিয়ে রাজধানীর অভয়নগর হিন্দিস্কুল সংলগ্ন এলাকায় আসে। তাদের দেখে এলাকাবাসীদের সন্দেহ হয়। তখন এলাকাবাসীরা তাদের আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় ব্রাউন সুগারের কৌটা সহ নেশা সামগ্রী সেবনের সরঞ্জাম। তখন স্থানীরা খবর দেয় পূর্ব আগরতলা থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে পূর্ব আগরতলা থানার এসআই কিংকর সাহা পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যায়। জনতার হাতে ধৃত চার ব্যক্তিকে পুলিশ নিজেদের হেপাজতে নিয়ে নেয়। কিন্তু তারপরই ১৮০ ডিগ্রি ঘুরে যান এসআই কিংকর সাহা। আশ্চর্য জনক ভাবে পুকুর চুরির ন্যায় তিনি সংবাদ প্রতিনিধিদের জানান ধৃত চার জন লক ডাউন না মেনে বাড়ী থেকে বেরিয়েছে, তাদেরকে জনগণ আটক করেছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ধৃতদের থানায় নিয়ে এসেছেন। যাতে কোন ধরনের অপরাধ না হয়। ধৃতদের কাছ থেকে কোন ধরনের নেশা সামগ্রী উদ্ধার হয়নি। সংবাদ প্রতিনিধিরা তখন কিংকর সাহাকে ফের প্রশ্নকরে ধৃতদের কাছ থেকে নেশা সামগ্রী উদ্ধার হয়েছে, তার ভিডিও ফুটেজ সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় রয়েছে। তারপরও এসআই কিংকর সাহা বলছেন ধৃতদের কাছ থেকে কোন নেশা সামগ্রী উদ্ধার হয়নি। তিনি কোন নেশা সামগ্রী দেখতে পান নি।