বারভাইয়া গ্রাম পঞ্চায়েতে কৃষকের সবজি ক্ষেত নষ্ট করে দিল দুষ্কৃতিকারীরা।
শ্রীনগর থানার পুলিশ আটক করলো এক জঙ্গি কে।
চিফ মিনিস্টার কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ স্কিমের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
কল্যাণপুর গোপালনগর এলাকায় প্রধানের মারধর ফলে গুরুতর আহত গ্রামের এক নিরীহ যুবক।
এক পশলা বৃষ্টিতে জলমগ্ন জাতীয় সড়ক ।
মাটির ধ্বস পরে মৃত্যু হলো এক শ্রমিকের।
বাতিল হয়ে গেল সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা।
অসহায়ের মত দিন কাটাচ্ছেন চাকরিচ্যুত ১০৩২৩ এর স্নাতক শিক্ষক হিমাংশু সূত্রধর।
হাসপাতালে প্রসূতি মায়ের রক্তের অভাবে মৃত্যু নিয়ে এই কটাক্ষ বিরোধী দলনেতা মানিক সরকারের।
পুরো নিগমে শুরু হলো প্রত্যেক বাড়ী বাড়ী টেস্ট।
"সিপিআইএম সন্ত্রাসে অভিজ্ঞ" প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সন্মেলনে নবেন্দু ভট্টাচার্য।
অবৈধ বালি মাফিয়ার তান্ডবে অতিষ্ট গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতের অধীনে বাজার সংলগ্ন তিন নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা।
আবারো মাতৃগর্ভে মৃত শিশু, ঘটনা তেলিয়ামুড়া মহকুমায়। স্বাস্থ্যকর্মীদের থেকে সাহায্যে মেলেনি অভিযোগ মৃত শিশুর বাবার।
করুনা কারফিউতে কাজ না পায়ে হতাশ রাজধানী আগরতলার দিনমজুরেরা।
বন্ধ বারে বিদ্যুতের প্রিপেইড গ্রাহকরা বিল দিতে গিয়ে সমস্যার সম্মুখীন, তীব্র গরমে বিদ্যুৎহীন গ্রাহকেরা।
বালি ছাড়া পাকা বাড়ি তৈরি করা সম্ভব নয়। কিন্তু বালি তোলার একটা নির্দিষ্ট পদ্ধতি থাকে। এদিকে বিশালগড় আর ডি ব্লকের অন্তর্গত গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতের অধীনে বাজার সংলগ্ন তিন নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা বিজয় নদী থেকে অবৈধভাবে বালি তোলার কারণে রীতিমতো নাজেহাল। কেননা এই এলাকার বেশিরভাগ মানুষ কৃষিজীবীর উপর নির্ভর এবং এই এলাকাটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা। তার মধ্যেও এই নদীতে একই এলাকার সুকান্ত ঘোষ নামে এক বালি মাফিয়া অবৈধ ভাবে মোট 8 থেকে 9 টি মেশিন দিয়ে বালি তুলে। এই অবৈধভাবে মেশিনের সাহায্যে বালি তোলার কারণে নদীর প্রচন্ডভাবে ভাঙ্গন শুরু হয়েছে। শুধু তাই নয় কৃষকদের জমি পর্যন্ত ভেঙে নদীর গর্ভে চলে যাচ্ছে। কিন্তু তারপরেও চরিলাম স্থিত মহাকুমা বন দপ্তরের আধিকারিক সহ সিপাহী জলা জেলার বনদপ্তর এর আধিকারিকের এই অবৈধ বালি তোলার বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করছেন না!সাধারনের মনে প্রশ্ন উঠছে কী কারনে দপ্তর চুপ? কি সেই কারন যার জন্য বন দফতরের কর্মীরা অবৈধ বালি তোলার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না? প্রশ্ন এলাকার সাধারণ জনগণ এবং এলাকার কৃষকদের। এলাকার মানুষের দাবী খুব শীঘ্রই যেন রাজ্য সরকার এলাকার সাধারন গরিব কৃষকদের মুখের দিকে তাকিয়ে অবৈধ বালি তোলার মেশিন গুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন।