বারভাইয়া গ্রাম পঞ্চায়েতে কৃষকের সবজি ক্ষেত নষ্ট করে দিল দুষ্কৃতিকারীরা।
শ্রীনগর থানার পুলিশ আটক করলো এক জঙ্গি কে।
চিফ মিনিস্টার কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ স্কিমের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
কল্যাণপুর গোপালনগর এলাকায় প্রধানের মারধর ফলে গুরুতর আহত গ্রামের এক নিরীহ যুবক।
এক পশলা বৃষ্টিতে জলমগ্ন জাতীয় সড়ক ।
মাটির ধ্বস পরে মৃত্যু হলো এক শ্রমিকের।
বাতিল হয়ে গেল সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা।
অসহায়ের মত দিন কাটাচ্ছেন চাকরিচ্যুত ১০৩২৩ এর স্নাতক শিক্ষক হিমাংশু সূত্রধর।
হাসপাতালে প্রসূতি মায়ের রক্তের অভাবে মৃত্যু নিয়ে এই কটাক্ষ বিরোধী দলনেতা মানিক সরকারের।
পুরো নিগমে শুরু হলো প্রত্যেক বাড়ী বাড়ী টেস্ট।
"সিপিআইএম সন্ত্রাসে অভিজ্ঞ" প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সন্মেলনে নবেন্দু ভট্টাচার্য।
অবৈধ বালি মাফিয়ার তান্ডবে অতিষ্ট গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতের অধীনে বাজার সংলগ্ন তিন নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা।
আবারো মাতৃগর্ভে মৃত শিশু, ঘটনা তেলিয়ামুড়া মহকুমায়। স্বাস্থ্যকর্মীদের থেকে সাহায্যে মেলেনি অভিযোগ মৃত শিশুর বাবার।
করুনা কারফিউতে কাজ না পায়ে হতাশ রাজধানী আগরতলার দিনমজুরেরা।
বন্ধ বারে বিদ্যুতের প্রিপেইড গ্রাহকরা বিল দিতে গিয়ে সমস্যার সম্মুখীন, তীব্র গরমে বিদ্যুৎহীন গ্রাহকেরা।
বিয়ে হয়েছে মাত্র আট মাস হয়েছে। সংসারের সুখ কী তা প্রকৃত বুঝার আগে শশুর বাড়ীর লোকজন পণের জন্য গৃহবধূর উপর নির্মম অত্যাচার শুরু করে বলে অভিযোগ এক গৃহ বধূর। ঘটনার বিবরণে জানা যায় আট মাস আগে রঞ্জিত নগর গাঙ্গাইল রোডের পরিমল আচার্যীর ছেলে চিরঞ্জিত আচার্যী সাথে বিয়ে হয় স্নেহা স্মিতা আচার্যীর। বিয়ের আট মাস পর থেকে তার স্বামীসহ শশুর শাশুড়ি মিলে ওই গৃহবধূর ওপর শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার শুরু করে দেয় পনের জন্য। কারণ গৃহবধূ পরিবার গরিব বলে বিয়ের সময় পন দিতে না পারায় রোজদিনই স্বামী রাতের বেলা মদ খেয়ে গৃহবঁধূকে মারধর করত। স্বামী ছাড়া শ্বশুর শাশুড়ি ও অত্যাচার করত। এমন কী এক সময় অত্যাচারের মাত্রা বাড়লে স্থানীয় বিধায়কের স্মরনাপন্ন হয় উক্ত গৃহ বধূ। বিধায়ক এমন ঘটনা আর হবে না গৃহ বধূকে আশ্বাস দিলেও কিছু দিন বন্ধ থাকার পর আবার শুরু হলও অত্যাচার। এর পর একপ্রকার বাধ্য হয়ে গৃহবধূটি দিল্লী চলে যায়। সেখানে স্বামী চিরঞ্জিত গিয়ে তাকে বুঝিয়ে সুঝিয়ে আনে এমন ঘটনা আর না ঘটার প্রতিশ্রুতি দিয়ে। কিন্ত আসার পর থেকে আবার শুরু হয় অত্যাচার। গতকাল মাতাল হয়ে স্বামী চিরিঞ্জিত গৃহবধূটিকে মারতে থাকে পাশাপাশি পাষণ্ড শশুর গৃহবধূকে মারধোর করতে করতে তার নাইটি পর্যন্ত ছিড়ে ফেলে। বাধ্য হয়ে ওই গৃহবধূ ঐ বাড়ী থেকে পালিয়ে এসে আগরতলা পশ্চিম মহিলা থানায় একটি মামলা দায়ের করে।পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। এখন দেখার বিষয় ঐ গৃহবধূ নায্য বিচার পায় কিনা।