বারভাইয়া গ্রাম পঞ্চায়েতে কৃষকের সবজি ক্ষেত নষ্ট করে দিল দুষ্কৃতিকারীরা।
শ্রীনগর থানার পুলিশ আটক করলো এক জঙ্গি কে।
চিফ মিনিস্টার কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ স্কিমের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
কল্যাণপুর গোপালনগর এলাকায় প্রধানের মারধর ফলে গুরুতর আহত গ্রামের এক নিরীহ যুবক।
এক পশলা বৃষ্টিতে জলমগ্ন জাতীয় সড়ক ।
মাটির ধ্বস পরে মৃত্যু হলো এক শ্রমিকের।
বাতিল হয়ে গেল সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা।
অসহায়ের মত দিন কাটাচ্ছেন চাকরিচ্যুত ১০৩২৩ এর স্নাতক শিক্ষক হিমাংশু সূত্রধর।
হাসপাতালে প্রসূতি মায়ের রক্তের অভাবে মৃত্যু নিয়ে এই কটাক্ষ বিরোধী দলনেতা মানিক সরকারের।
পুরো নিগমে শুরু হলো প্রত্যেক বাড়ী বাড়ী টেস্ট।
"সিপিআইএম সন্ত্রাসে অভিজ্ঞ" প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সন্মেলনে নবেন্দু ভট্টাচার্য।
অবৈধ বালি মাফিয়ার তান্ডবে অতিষ্ট গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতের অধীনে বাজার সংলগ্ন তিন নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা।
আবারো মাতৃগর্ভে মৃত শিশু, ঘটনা তেলিয়ামুড়া মহকুমায়। স্বাস্থ্যকর্মীদের থেকে সাহায্যে মেলেনি অভিযোগ মৃত শিশুর বাবার।
করুনা কারফিউতে কাজ না পায়ে হতাশ রাজধানী আগরতলার দিনমজুরেরা।
বন্ধ বারে বিদ্যুতের প্রিপেইড গ্রাহকরা বিল দিতে গিয়ে সমস্যার সম্মুখীন, তীব্র গরমে বিদ্যুৎহীন গ্রাহকেরা।
করোনাকালে ভার্চুয়াল মাধ্যমে সাবরুমের নবনির্মিত আদালত ভবনের শুভ উদ্ভোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উক্ত অনুষ্টানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন আইনমন্ত্রী রতন লাল নাথ, মহামান্য হাই কোর্টের প্রধান বিচারপতি অখিল আব্দুল হামিদ কুরেশি সহ অন্যান্য বিচারপতিরা এবং সাবরুম এর বিধায়ক শংকর রায় সহ আরো অন্যান্য বিশিষ্ট জনেরা। আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ সাবরুমের নবনির্মিত আদালত ভবনের শুভ উদ্ভোধন করেন মুখ্যমন্ত্রী। নুতুন আদালত ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, তিনি বিচার ব্যাবস্থায় আস্থাশীল। সাধারনত আইন শৃংখলা স্বরাষ্ট্র দপ্তর দেখে কিন্ত যারা মহিলাদের উপর অত্যাচার করে এবং ড্রাগসের ব্যাবসা করে আগামী প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে তাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে আগামী প্রজন্মের ক্ষতি না করতে পারে। মুখ্যমন্ত্রী আরও বলেন বিচার ব্যবস্থা এবং বিচারকরা আ্রছেন বলে নিজেকে সুরক্ষিত ভাবেন। তিনি আরও বলেন সরকার সব সিদ্ধান্ত সঠিক করবে এটা হয় না। বিচারক রা আঙ্গুল তুলে দেখিয়েদেন কোনটা সঠিক আর কোনটা ভুল। এটা সুশাসন এর পক্ষে সহায়ক।