বারভাইয়া গ্রাম পঞ্চায়েতে কৃষকের সবজি ক্ষেত নষ্ট করে দিল দুষ্কৃতিকারীরা।
শ্রীনগর থানার পুলিশ আটক করলো এক জঙ্গি কে।
চিফ মিনিস্টার কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ স্কিমের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
কল্যাণপুর গোপালনগর এলাকায় প্রধানের মারধর ফলে গুরুতর আহত গ্রামের এক নিরীহ যুবক।
এক পশলা বৃষ্টিতে জলমগ্ন জাতীয় সড়ক ।
মাটির ধ্বস পরে মৃত্যু হলো এক শ্রমিকের।
বাতিল হয়ে গেল সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা।
অসহায়ের মত দিন কাটাচ্ছেন চাকরিচ্যুত ১০৩২৩ এর স্নাতক শিক্ষক হিমাংশু সূত্রধর।
হাসপাতালে প্রসূতি মায়ের রক্তের অভাবে মৃত্যু নিয়ে এই কটাক্ষ বিরোধী দলনেতা মানিক সরকারের।
পুরো নিগমে শুরু হলো প্রত্যেক বাড়ী বাড়ী টেস্ট।
"সিপিআইএম সন্ত্রাসে অভিজ্ঞ" প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সন্মেলনে নবেন্দু ভট্টাচার্য।
অবৈধ বালি মাফিয়ার তান্ডবে অতিষ্ট গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতের অধীনে বাজার সংলগ্ন তিন নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা।
আবারো মাতৃগর্ভে মৃত শিশু, ঘটনা তেলিয়ামুড়া মহকুমায়। স্বাস্থ্যকর্মীদের থেকে সাহায্যে মেলেনি অভিযোগ মৃত শিশুর বাবার।
করুনা কারফিউতে কাজ না পায়ে হতাশ রাজধানী আগরতলার দিনমজুরেরা।
বন্ধ বারে বিদ্যুতের প্রিপেইড গ্রাহকরা বিল দিতে গিয়ে সমস্যার সম্মুখীন, তীব্র গরমে বিদ্যুৎহীন গ্রাহকেরা।
রাজধানীআগরতলা দিনে দিনে যেন নেশা কারবারীর স্বর্গ রাজ্য হয়ে উঠছে। আজ রামনগর ৩ নম্বর এলাকায় আটক চার নেশা কারবারি। তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে নেশা সামগ্রী। জানা যায়, শনিবার বিকেলে নাগাদ রামনগর ৩ নম্বর এলাকার এক চায়ের দোকানের সামনে থেকে স্থানীয় জনতা চারজনকে আটক করে পুলিশকে খবর দেয়।তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় দেড় শতাধিক নেশা জাতীয় ট্যাবলেট। তবে তাদের মধ্যে মূল পান্ডা এক মহিলা বলে জানা যায়। ঐ মহিলার নাম রুমা দাস। রুমা দাসের ব্যাগ থেকে নেশার ট্যাবলেটগুলি আটক করা হয়েছে। মহিলার সাথে আরো তিনজনকে এদিন পুলিশ আটক করেছে। ধৃতরা হলো বিমল দাস, খোকন নমঃ এবং জীবন দে। রামনগর ফাঁড়ির পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। অভিযুক্ত মহিলা জানান, তিনি স্বাস্থ্য কর্মীর কাছ থেকে রিপোর্ট সংগ্রহ করতে গিয়েছিলেন। কর্নেল চৌমুহনি এলাকায় এক বাড়িতে ভাড়া থাকেন। কিন্তু মাঝপথে গাড়ি চালক গাড়ি থামানো পর দুই যুবক গাড়িতে উঠেছিল। পরবর্তী সময়ে সেই দুই যুবক মহিলাকে ফাঁসানোর চেষ্টা করছে বলে অভিযোগ মহিলার। তবে পুলিশ সূত্রে জানা যায় মহিলার বিরুদ্ধে এর আগেও এই ধরনের অভিযোগ জিবি হাসপাতাল চত্বর থেকে উঠেছিল বলে জানা যায়।